নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৬ পিএম, ২০২৬-০৪-২৯
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় পুলিশি বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়ার তত্ত্বাবধানে একটি আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে লংগদু থানাধীন ২নং কালাপাকুজ্জ্যা ইউনিয়নের ইসলামপুর এলাকার নিজ বসতবাড়ি থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ আল-আমিন (৩০)-কে গ্রেফতার করা হয়।
তিনি একই এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ এছহাক হাওলাদার।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে জারি করা আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited