ফারিয়া ও কেমিস্ট সমিতির মধ্যে সমঝোতা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ফারিয়া'র


নিজস্ব প্রতিবেদক    |    ০১:০৬ পিএম, ২০২৬-০৪-৩০

ফারিয়া ও কেমিস্ট সমিতির মধ্যে সমঝোতা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ফারিয়া'র

রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের সংগঠন ফারিয়া ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দের মধ্যে কোতোয়ালি থানায় আপোষ মীমাংসা হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন এবং বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম শাকিলের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়।

আলোচনায় চাঁদার বিষয়টি নিয়ে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেন। পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর প্রেক্ষিতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) নিজ উদ্যোগে পূর্বে দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

স্থানীয়ভাবে এ মীমাংসাকে দুই পক্ষের মধ্যে বিরোধ নিরসনের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।