রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২


আলমগীর মানিক    |    ১২:৪৭ পিএম, ২০২৬-০৫-০১

রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২

আলমগীর মানিক

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় মাদককারবারী ও মাদকসেবী অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ মে ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল শহরের শান্তিনগর এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ নুর নবী (২৮), পিতা: মোঃ রফিক, মাতা: বেগম খোদেজা, ঠিকানা: মাঝের বস্তি, এসপি অফিসের নিচের সড়ক, রাঙামাটি পৌরসভা; এবং মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা: সাবের হোসেন (দুলাল), মাতা: সাবিনা বেগম, ঠিকানা: পুরাতন হাসপাতাল এলাকা, ২নং ওয়ার্ড, রাঙামাটি পৌরসভা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।