নিজস্ব প্রতিবেদক | ১১:১২ পিএম, ২০২৬-০৫-০৬
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৬ মে ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের উদ্যোগে বানরটিকে তার প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, এর আগে একই দিন দুপুর ১২টার দিকে বরকল উপজেলার ১৫১ নম্বর গর্জনতলী মৌজার একটি লোকালয় থেকে বানরটি উদ্ধার করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. সাজ্জাদ হোসেনের নির্দেশনায় বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে বানরটির উপযুক্ত আবাসস্থল বিবেচনায় কাপ্তাই জাতীয় উদ্যানের কর্ণফুলী রেঞ্জে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়।
অবমুক্তকালে কর্ণফুলী রেঞ্জের ডেপুটি রেঞ্জার আবু নাঈম, বনকর্মী মিঠু তালুকদার ও ওসমান গনিসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, উদ্ধারকৃত লজ্জাবতী বানরটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (IUCN) এর রেড লিস্ট অনুযায়ী ‘বিপন্ন’ (Endangered) শ্রেণিভুক্ত। কাপ্তাই জাতীয় উদ্যানে এ প্রজাতির বানর মাঝে মধ্যে দেখা যায়, যা এ অঞ্চলের জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত।
বন বিভাগের পক্ষ থেকে বিরল ও বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited