কাপ্তাইয়ে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক পাচারকারী আটক


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৪ পিএম, ২০২৬-০৫-০৯

কাপ্তাইয়ে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক পাচারকারী আটক

রাঙামাটির কাপ্তাই উপজেলা এর চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (৯ মে) দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চন্দ্রঘোনা থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের।

আটককৃতরা হলেন, খাদিজা আক্তার এবং তানিয়া আক্তার।

পুলিশ জানায়, আটককৃত দুই নারীর হাতে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তারা এসব মদ পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি এস এম সাকের আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদেরকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।