নাজিম আল হাসান | ০১:৩৪ পিএম, ২০২৬-০৫-১১
রাঙ্গামাটি জেলায় ম্যানেজারস ফোরাম ও ফারিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ সম্প্রতি ঢাকা মেডিকেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে, যা এ পেশার সঙ্গে জড়িতদের সম্মানহানিকর এবং অগ্রহণযোগ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজারস ফোরামের উপদেষ্টা মোঃ ইলিয়াস মিয়া। সঞ্চালনা করেন ফারিয়া রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ সেলিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম, রাঙ্গামাটি জেলা ফারিয়ার সভাপতি প্রান্তর চাকমা এবং রানীরহাট ফারিয়া সভাপতি মোঃ আবুল বাসারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের ওষুধ শিল্প ও স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। চিকিৎসকদের কাছে ওষুধ সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়া, নতুন ওষুধ সম্পর্কে অবহিত করা এবং রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে তারা নিরলসভাবে কাজ করছেন। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল হিসেবে আখ্যায়িত করা শুধু ব্যক্তি অপমান নয়,এটি পুরো পেশাজীবী সমাজকে হেয় প্রতিপন্ন করার শামিল। আমরা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মানববন্ধনে তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সারাদেশে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন সমাপ্ত করেন এবং ভবিষ্যতেও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited