ওমর ফারুক সুমন | ০৩:২৮ পিএম, ২০২৬-০৫-১১
বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনি এলাকায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ভূমিহীন ও অসহায় পরিবারের পুনর্বাসনের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের অন্তত দুটি সরকারি ঘর অবৈধভাবে প্রায় ৪ লাখ টাকার বিনিময়ে কেনাবেচা করা হয়েছে।
একই সঙ্গে প্রকল্পের নির্ধারিত নকশা পরিবর্তন করে অতিরিক্ত সরকারি জমি দখলের ঘটনাও ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় হতদরিদ্র ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নির্মিত এসব ঘর কিছু অসাধু ব্যক্তি অর্থের বিনিময়ে অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছেন।
এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন এবং সরকারের মানবিক উদ্যোগ প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে।
সরেজমিনে মোস্তফা কলোনি এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকটি ঘরের মূল নকশা পরিবর্তন করা হয়েছে।
কোথাও ঘরের আকার বড় করা হয়েছে, আবার কোথাও অতিরিক্ত জায়গা ঘিরে ব্যক্তিগত দখলে নেওয়ার অভিযোগ উঠেছে।
এতে পুরো কলোনির পরিকল্পিত অবকাঠামো নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, এভাবে দখল ও অনিয়ম চলতে থাকলে ভবিষ্যতে এলাকায় ভূমি সংক্রান্ত বিরোধ ও সামাজিক জটিলতা বাড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও প্রভাবশালীদের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি।
তারা অভিযোগ করেন, সরকারি নিয়ম অমান্য করে ঘর বিক্রি ও জমি দখলের মাধ্যমে একটি চক্র ব্যক্তিস্বার্থ হাসিল করছে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান মুঠোফোনে বলেন, “আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি ও নকশা পরিবর্তনের অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি।
বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সরকারি বিধি অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহলের দাবি, আশ্রয়ণ প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগে এ ধরনের অনিয়ম অত্যন্ত দুঃখজনক।
তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
একই সঙ্গে প্রকৃত ভূমিহীন ও অসহায় পরিবারের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন তারা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited