খাগড়াছড়ি প্রতিনিধি | ১১:১৯ পিএম, ২০২৬-০৫-১৪
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাংগালীচান করুনা কারবারি পাড়া এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে দীঘিনালা সেনা জোন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম দমন ও পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়।
দীঘিনালা সেনা জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় সন্ত্রাসীদের সম্ভাব্য চলাচলের রুট শনাক্ত করা হয়।
পরে ভোররাতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল কৌশলগতভাবে বিভিন্ন স্থানে অবস্থান গ্রহণ করে অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে ৩ থেকে ৪ জন সন্দেহভাজন সন্ত্রাসী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্গম পাহাড়ি এলাকা ও গভীর অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরে পুরো এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশিকালে একটি পরিত্যক্ত ঘর এবং গাছের ওপর নির্মিত একটি পর্যবেক্ষণ পোস্ট শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, এসব স্থান দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অস্থায়ী ঘাঁটি ও নজরদারি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪টি দেশীয় তৈরি গাদা রাইফেল, ১টি দেশীয় তৈরি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৩টি পিলেট, প্রায় ১০০ গ্রাম গানপাউডার, ৭০ পিস ফ্লিম্যাট-৪০০ ওষুধ এবং ১টি টি-শার্ট।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারাও সেনাবাহিনীর এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নিরাপত্তা বাহিনীর কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited