নিজস্ব প্রতিবেদক | ১০:২১ পিএম, ২০২৬-০৫-১৫
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।
আজ শুক্রবার (১৫ মে ২০২৬ খ্রিষ্টাব্দ) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে এসআই (নিরস্ত্র) মোঃ টিকলু কুমার পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাজেক থানাধীন বাঘাইহাট বাজার এলাকার আমিরের বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন।
এ সময় জিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা— মোঃ জায়েদ আলী, সাং— মাদ্রাসা পাড়া, ০৪ নং ওয়ার্ড, বাঘাইছড়ি পৌরসভা, থানা— বাঘাইছড়ি, জেলা— রাঙ্গামাটি পার্বত্য জেলা’কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী জিআর-২৫১/২২ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
বাঘাইছড়ি থানার মামলা নং-০১, তারিখ— ০৩ জুলাই ২০২২ খ্রিষ্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারার মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
বাঘাইছড়ি থানা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বাঘাইছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited