নিজস্ব প্রতিবেদক | ১২:১৯ এএম, ২০২৬-০৫-১৬
দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে সুস্থ, সচেতন ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, সরকার দেশের শহর থেকে গ্রাম, এমনকি পার্বত্য অঞ্চলের তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনস ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন আয়োজিত ‘শাহ ও সেলিনা আলম দ্বিতীয় কারাতে প্রতিযোগিতা’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বিশ্বাস করে, সুস্থ শরীর ও সৃজনশীল মনই একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি।
তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “আজকের তরুণরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের আওতায় আনার জন্য সরকার নিরলসভাবে কাজ করছে।”
প্রতিমন্ত্রী জানান, সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে, যার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ধরনের প্রতিযোগিতা তরুণদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও ইতিবাচক মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
দিনব্যাপী আয়োজিত এই কারাতে প্রতিযোগিতায় নগরীসহ বিভিন্ন জেলা ও উপজেলার বিপুল সংখ্যক ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাকে ঘিরে পুরো ভেন্যুতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম।
বক্তারা বলেন, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকাশ অত্যন্ত জরুরি।
সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রতিযোগিতায় বিজয়ী ক্রীড়াবিদদের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন।
এ সময় উপস্থিত অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনার আহ্বান জানান।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited