কাউখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন


কাউখালী প্রতিনিধি    |    ০৪:৫০ পিএম, ২০২৬-০৫-২০

কাউখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালী উপজেলায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

মঙ্গলবার (২০ মে ২০২৬) সকালে কাউখালী ফায়ার স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী ফায়ার ইউনিটের অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন।

এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। অনুষ্ঠানে অতিথিরা ফায়ার স্টেশনে স্থাপিত বিভিন্ন অগ্নি নির্বাপণ ও উদ্ধার সরঞ্জামের স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সরঞ্জামগুলোর ব্যবহার ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, সপ্তাহব্যাপী এ আয়োজনের মাধ্যমে অগ্নি নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হবে।