নিজস্ব প্রতিবেদক | ১০:৩৭ পিএম, ২০২৬-০৫-২৩
রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (আজ) দুপুর সাড়ে ১২টার দিকে রাঙামাটি সদর রেঞ্জের একটি বিশেষ অভিযান পরিচালনা করে কচ্ছপটি উদ্ধার করা হয়।
রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, কিছু অসাধু ব্যবসায়ী বিরল প্রজাতির এই কচ্ছপটি বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি স্পেশাল টিম অভিযান পরিচালনা করলে ঘটনাস্থলে বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে কচ্ছপটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় অভিযুক্তরা।
উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন প্রায় ৩ দশমিক ৫০০ কেজি। এর দৈর্ঘ্য ১৪ ইঞ্চি এবং প্রস্থ ১২ ইঞ্চি বলে জানিয়েছে বন বিভাগ।
কচ্ছপটি দেখতে অত্যন্ত বিরল ও আকর্ষণীয় হওয়ায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এ ধরনের প্রাণী ধরা, বিক্রি কিংবা পাচার সম্পূর্ণ নিষিদ্ধ।
জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
পরে উদ্ধার হওয়া কচ্ছপটিকে নিরাপদ পরিবেশে ফিরিয়ে দিতে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও বন্যপ্রাণী পাচার ও অবৈধ বেচাকেনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited