রামগড় প্রতিনিধি | ০২:০৪ পিএম, ২০২০-১২-১১
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজারের পেছনের একটি পুকুর থেকে শুক্রবার সকাল ৯টার দিকে মধ্যবয়সি এক অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাকাপা বাজারের পিছনে নুরুল আবছারের বাড়ির মহিলারা পুকুরে সকালে ভেসে উঠা লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। তবে পুলিশ ও স্থানিয়রা লাশটি শনাক্ত করতে পারেনি।
রামগড় থানা অফিসার ইনচার্জ মো: শামসুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তর জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশে পরিচয় শনাক্ত করণের চেষ্টা চলছে। ময়নাতদন্তর রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited