আলমগীর মানিক | ০৫:৩০ পিএম, ২০২৬-০৫-২৬
রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাঙ্গামাটি।
গত ২৫ মে ২০২৬ খ্রিস্টাব্দে পরিচালিত এক বিশেষ অভিযানে ডিবি পুলিশ ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে অভিযান চলাকালে ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
অভিযানটি সফলভাবে পরিচালনায় পেশাদারিত্ব, সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজ ২৬ মে ২০২৬ খ্রিস্টাব্দে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিমকে অর্থ পুরস্কার প্রদান করেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-পিপিএম।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী।
এ সময় পুলিশ সুপার জানান, রাঙ্গামাটি জেলায় মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited