আজগর আলী খান | ০৮:০৩ পিএম, ২০২৬-০৬-০৭
রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক মাসেরও বেশি সময় ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি সেবা, ভূমি সংক্রান্ত শুনানি, উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি, আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউএনও পদটি দীর্ঘদিন শূন্য থাকায় উপজেলার স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে।
বিশেষ করে চলমান জুন মাসে সরকারি বিভিন্ন কার্যক্রম, প্রকল্প বাস্তবায়ন ও তদারকি, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ সভা-সমাবেশ আয়োজনের ক্ষেত্রে প্রশাসনকে বাড়তি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভূমি সংক্রান্ত মামলার শুনানি নিয়মিতভাবে অনুষ্ঠিত না হওয়ায় অনেক আবেদনকারী দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন।
একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের কাজ তদারকির অভাবে কিছু ক্ষেত্রে কাজের গতি মন্থর হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অনেকেই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, সাধারণত একজন ইউএনও উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
ভূমি প্রশাসন, উন্নয়ন কার্যক্রমের তদারকি, ত্রাণ ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, বিভিন্ন সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং আন্তঃবিভাগীয় সমন্বয়সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব ইউএনওর অধীনেই পরিচালিত হয়ে থাকে।
ফলে দীর্ঘ সময় ধরে পদটি শূন্য থাকায় প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন পেতেও সময় বেশি লাগছে।
এতে সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও ভোগান্তির মুখে পড়ছে।
এদিকে ইউএনও না থাকার কারণে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে অতিরিক্ত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বিষয়ক সভা, সমন্বয় বৈঠক এবং জরুরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হচ্ছে।
জানা গেছে, রাজস্থলী উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার সম্প্রতি ময়মনসিংহ সদর উপজেলায় বদলি হওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে।
পরবর্তীতে রাঙামাটির কাপ্তাই উপজেলার ইউএনও রায়হানুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।
তবে নিজ উপজেলায় দায়িত্ব পালনের পাশাপাশি রাজস্থলীর অতিরিক্ত দায়িত্ব পালন করায় তিনি সপ্তাহে একবার বা কখনও দুই সপ্তাহে একবার রাজস্থলীতে এসে অফিস কার্যক্রম পরিচালনা করছেন।
ফলে উপজেলার নাগরিকরা নিয়মিত প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী রাজস্থলী উপজেলার ইউএনও পদ দীর্ঘদিন শূন্য থাকার বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করেছেন বলে জানা গেছে।
রাজস্থলীর সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত একজন পূর্ণাঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা পদায়নের দাবি জানিয়েছেন।
তাদের মতে, দ্রুত ইউএনও নিয়োগ দেওয়া হলে প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরে আসবে, উন্নয়ন কর্মকাণ্ড স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
স্থানীয়দের প্রত্যাশা, জনগণের স্বার্থ বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে রাজস্থলী উপজেলায় একজন স্থায়ী ইউএনও নিয়োগ দেবেন এবং প্রশাসনিক কার্যক্রমকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited