আজগর আলী খান | ০৬:৪৫ পিএম, ২০২৬-০৬-২২
রাঙামাটির রাজস্থলী উপজেলায় স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সামাজিক সম্প্রীতি রক্ষা, অপরাধ দমন এবং জনগণের মধ্যে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিতকরণে করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আইন-শৃঙ্খলা রক্ষায় সকল পক্ষকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বক্তারা সামাজিক সম্প্রীতি বজায় রাখা, অপরাধ প্রবণতা হ্রাস, মাদক ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কর্মকাণ্ডের সুষ্ঠু বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া উপজেলায় শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলোর কার্যকর অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নোমান, সমাজসেবা কর্মকর্তা লিচা চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বপ্রাপ্ত এসআই জয়নাল আবেদীন, সাংবাদিক আজগর আলী খান, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফরিদ আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন খান, সহ-সভাপতি চাথোআমং মারমা, হাবিবুল্লাহ মিজবা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা শেষে উপজেলার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
পাশাপাশি জনগণের স্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited