মেহেদী হাসান | ০৭:৩৬ পিএম, ২০২৬-০৬-২৪
পার্বত্য এলাকায় বসবাসরত স্থানীয়দের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)'র উদ্যোগে ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে নানিয়ারচরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার (২৪ জুন) দুপুরে নানিয়ারচর হর্টিকালচার সেন্টার মিলনায়তনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও কমিউনিটি রেজিলিয়েন্স থ্রো লোকালি-লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন (CORLIA) প্রকল্পের করলিয়া'র আয়োজনে উপজেলা পর্যায়ে স্থানীয় নেতৃত্বাধীন অন্তর্ভুক্তিমূলক অভিযোজন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা এলআরপি বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা দূর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী জনগণের জীবনমান উন্নয়নে কৃষি, প্রাণিসম্পদ, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে অভিযোজনমূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষভাবে বিশুদ্ধ পানির সহজলভ্যতা ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণে অধিক গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে অভিযোজনমূলক কার্যক্রম গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় নেতৃত্বাধীন অন্তর্ভুক্তিমূলক অভিযোজন কার্যক্রম সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা ও বুড়িঘাট ইউনিয়নের নারী সংরক্ষিত আসনের সদস্য কল্পনা চাকমা উপস্থিত ছিলেন।
কমিউনিটি রেজিলিয়েন্স থ্রো লোকালি-লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন (CORLIA) প্রকল্পের উপজেলা কমিউনিটি রেজিলিয়েন্স ফ্যাসিসিলেটর হ্যাপি চাকমার সঞ্চালনায় এ সময় লাইন ডিপার্টমেন্ট, ইউনিয়ন পরিষদ সদস্য, ডব্লিউসিআরসি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited