মেহেদী হাসান | ০৩:০৪ পিএম, ২০২৬-০৭-০৯
টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ধসে রাঙ্গামাটির মানিকছড়ি এলাকার সাপছড়িতে প্রধান সড়কের একটি অংশ সম্পূর্ণভাবে মাটিচাপা পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে জরুরি যানবাহনসহ সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় চরম জনদুর্ভোগ।
এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের আহ্বানে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় স্বেচ্ছাসেবক ও অন্যান্য সহযোগীদের সঙ্গে সমন্বয় করে তারা পাহাড়ধসে সড়কে জমে থাকা মাটি, পাথর ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণে সরাসরি কাজ করেন।
দীর্ঘ সময়ের যৌথ প্রচেষ্টার পর সড়ক থেকে ধসের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়। এতে দীর্ঘক্ষণ আটকে থাকা যানবাহন চলাচল শুরু করে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে লাঘব হয়।
উদ্ধার ও সড়ক পরিষ্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ, সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক গালিব হাসানসহ জেলা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী। তারা পুরো কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিরলসভাবে কাজ করেন।
স্থানীয়রা জানান, দুর্যোগপূর্ণ মুহূর্তে প্রশাসনের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দ্রুত সড়ক সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাদের এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
প্রাকৃতিক দুর্যোগের সময় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ রাঙ্গামাটিতে প্রশংসিত হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, দুর্যোগ ও জনদুর্ভোগের সময় এ ধরনের মানবিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited