শহীদ আব্দুল আলী একাডেমি আশ্রয়কেন্দ্রে ৬৯ আশ্রিতের মাঝে শুকনো খাবার বিতরণ করেন দীপেন তালুকদার দীপু


অহিদুল ইসলাম অভি    |    ১০:২৯ পিএম, ২০২৬-০৭-১১

শহীদ আব্দুল আলী একাডেমি আশ্রয়কেন্দ্রে ৬৯ আশ্রিতের মাঝে শুকনো খাবার বিতরণ করেন দীপেন তালুকদার দীপু

রিজার্ভ বাজার শহীদ আব্দুল আলী একাডেমি আশ্রয়কেন্দ্রে ৬৯ আশ্রিতের মাঝে শুকনো খাবার বিতরণ করেন দীপেন তালুকদার দীপু

রাঙামাটিতে চলমান বন্যা পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু।

শনিবার (১১ জুলাই ২০২৬) রাতে শহরের রিজার্ভ বাজারে অবস্থিত শহীদ আব্দুল আলী একাডেমি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ১৬টি পরিবারের মোট ৬৯ জন আশ্রিতের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর খোঁজখবর নেন তিনি এবং তাদের সার্বিক পরিস্থিতির বিষয়ে কথা বলেন। সাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যার কারণে জেলার বিভিন্ন এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এতে অনেক পরিবার খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছেন।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে দীপেন তালুকদার দীপু বলেন, "দুর্যোগের এই সময়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী সহযোগিতার এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।"

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম বেগম সি., রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. রুবেল।

উল্লেখ্য, টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বাধ্য হয়েছে। তাদের সহায়তায় সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সামাজিক-রাজনৈতিক সংগঠনও ত্রাণ ও খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।