নাজিম আল হাসান | ১১:৪২ পিএম, ২০২৬-০৭-১১
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. বদিউল আলম নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ফারুয়া বাজারে যাওয়ার পথে আকস্মিক পাহাড়ি ঢলের তীব্র স্রোতে তিনি ভেসে যান। এরপর থেকে স্থানীয় লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন গোয়াইনছড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন।
মো. বদিউল আলম ফারুয়া বাজারের একজন পরিচিত ব্যবসায়ী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফারুয়া ইউনিয়ন শাখার কোষাধ্যক্ষ ছিলেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙামাটি জেলা আমির মো. আব্দুল আলীম। এক শোকবার্তায় তিনি বলেন, মো. বদিউল আলম ছিলেন একজন সৎ, আমানতদার ও নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী। পাহাড়ি ঢলের মতো মর্মান্তিক ঘটনায় তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, তার সকল গুনাহ মাফ করে দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited