অহিদুল ইসলাম অভি | ০১:৩৬ পিএম, ২০২৬-০৭-২২
রাঙামাটির বাঘাইছড়ি থানার বিশেষ অভিযানে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রাঙামাটি জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ জুলাই ২০২৬ পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত দায়িত্বে বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার-এর তত্ত্বাবধানে এসআই মো. রিয়াজুল ইসলাম শেখ রানা সঙ্গীয় ফোর্সসহ।
অভিযান চলাকালে বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি (জিরো পয়েন্ট) এলাকার সুভাষ চাকমা (২১) এবং পনছড়ি (দোসড়) এলাকার জসিম চাকমা (২২)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বাঘাইছড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited