মেহেদী হাসান | ১০:৩১ পিএম, ২০২৬-০৮-২২
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় লংগদু থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিটি বৈরাগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া।
বগাচত্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল, বর্তমান চেয়ারম্যান আবুল বাসার এবং ইউপি সদস্য দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ওসি মো. জাকারিয়া বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি জনগণের সচেতনতা বাড়ানো জরুরি।
মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বগাচত্বর ইউনিয়নসহ পুরো লংগদুকে মাদকমুক্ত করা সম্ভব।
বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজের সচেতনতাও গুরুত্বপূর্ণ।
তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের আগ্রাসন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
র্যালি ও সমাবেশের মাধ্যমে স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের বার্তা দেওয়া হয়।
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বনরুপা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদ...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের টংকাবতী ইউনিয়নের একটি আমবাগানে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. নাস...বিস্তারিত
মনির হোসেন : হাজারো মুসল্লির অংশগ্রহণে রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, দাঙ্গাবাজ, চোর ও গণউপদ্রবকারীসহ ২১ জন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited