মেহেদী হাসান | ০২:২৩ পিএম, ২০২৬-০৯-০২
গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে র্যালি ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনটির জেলা আহ্বায়ক কমিটি।
বুধবার সকালে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা র্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন।
পরে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাঙ্গামাটি পার্বত্য জেলা আহ্বায়ক কমিটির আহবায়ক উজ্জল চাকমা।
তিনি বলেন, আমাদের লড়াই-সংগ্রামের দীর্ঘ ২৪ বছর উদযাপন করছি আমরা। আমরা শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করেছি এবং এই আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আহবায়ক কমিটির সদস্য সচিব দিবাকর চাকমা বলেন, ২০০২ সালে গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীতে ২০১৬ সালে সংগঠনটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। সংগঠনের ২৪ বছর পূর্তিতে আমরা কৃষক, শ্রমিক ভাইদের শ্রম ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
বক্তারা গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠা, দীর্ঘ পথচলা ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামের দিক তুলে ধরেন।
একই সঙ্গে সংগঠনের দুই যুগ পূর্তি উপলক্ষে ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা করেন। এ সময় গণসংহতি আন্দোলনের রাঙ্গামাটি পার্বত্য জেলা আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় ১৫ বছর পর রাঙামাটি শহরের রিজার্ভ বাজার নিউ জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাচনকে ঘির...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, ধর্ষণ, মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে ১০ জ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও শারীরিক নির্যাতনের মামলায় রাঙামাটিতে চিজিমুনি চা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের দুর্গম জনপদে অনেক তরুণের হাতেই ছিল কাজের আগ্রহ, কিন্তু ছিল না প্রয়োজনীয় ...বিস্তারিত
আলমগীর মানিক : তৃণমূলের ছাত্ররাজনীতি থেকে রাজপথের আন্দোলন-সংগ্রাম—দীর্ঘ রাজনৈতিক পথচলায় পার্বত্য চট্টগ্রাম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited