মেহেদী হাসান | ১০:০৩ পিএম, ২০২৬-০৯-১৭
পাহাড়ের ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা ছিল, তবে শেষ পর্যন্ত জয় হলো সম্প্রীতির।
রোমাঞ্চকর টাইব্রেকারে রাঙামাটি সদর উপজেলাকে ৪–৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘রাঙামাটি চ্যাম্পিয়নস লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রথম চ্যাম্পিয়ন হয়েছে বিলাইছড়ি উপজেলা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
সেখানে ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগিয়ে শিরোপা নিশ্চিত করে বিলাইছড়ি।
জেলার ১০ উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট শুরু থেকেই রাঙামাটির ক্রীড়াঙ্গনে তৈরি করে উৎসবের আবহ।
মাঠে প্রতিটি ম্যাচে ছিল প্রতিদ্বন্দ্বিতা, আর মাঠের বাইরে ছিল ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বের নতুন সুযোগ।
রাঙামাটি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টে অংশ নেয় রাঙামাটি সদর, কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, নানিয়ারচর, বাঘাইছড়ি ও লংগদু উপজেলা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, রাঙামাটির মানুষের কাছে ফুটবল অত্যন্ত জনপ্রিয়।
তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘মাদকমুক্ত হোক সমাজ, ক্রীড়া হোক হাতিয়ার’—এই লক্ষ্য সামনে রেখে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম ভূট্টো।
টুর্নামেন্টে বিলাইছড়ির সোহাগ বাবু মারমা সেরা গোলদাতা, অজান্ত চাকমা সেরা খেলোয়াড়, জনি সেরা গোলকিপার এবং রাঙামাটি সদরের শফিক ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
আয়োজকদের মতে, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রতিযোগিতার পাশাপাশি জেলার বিভিন্ন সম্প্রদায়ের তরুণদের মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা।
একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও খেলাধুলাকে কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বহুল গুরুত্বপূর্ণ বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও মান উন্নয়...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান কর্মদক্ষতা, সততা, নিষ্ঠ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শিশুদের স্বাস্থ্য, ব্যক্তিগত নিরাপত্তা ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে রাঙামাটির কাপ্তাই উপজেল...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারের অভিযোগে তিনজন, মাদক সেবনের অভিযোগে ত...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের ২৯ বীরের উদ্যোগে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited