মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে আহত ৫


নিজস্ব প্রতিবেদক    |    ১২:২১ পিএম, ২০২৬-০৯-১৯

মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে আহত ৫

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকে থাকা পাঁচজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন।

খবর পেয়ে মানিকছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করেন এবং দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, “দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় জনগণ ও পুলিশের যৌথ প্রচেষ্টায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় এলাকায় সাময়িক যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।