অহিদুল ইসলাম অভি | ০৫:০৮ পিএম, ২০২৬-০৯-২১
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে একটি তথ্যবিনিময় সেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে আয়োজিত এ সেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Australia Awards Bangladesh-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইসরাত আরা ইসলাম ও প্রোগ্রাম অফিসার হৃদিতা দেওয়ান।
সেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ঋষিতা চাকমা এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক ইসরাত জাহান সোনম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা। তিনি বিশ্ববিদ্যালয়ের Australia Awards অ্যালামনাইদের পরিচয় তুলে ধরেন এবং ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় থেকে আরও বেশি শিক্ষার্থী এ বৃত্তি অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী Australia Awards Bangladesh-এর উদ্যোগে তথ্যবিনিময় সেশন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের সেশন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানতে এবং কর্মজীবনের অগ্রগতিতে সহায়তা করবে। ২০২৮ সালের Australia Awards Scholarship-এ রাবিপ্রবি থেকে একাধিক ব্যক্তি যোগ্যতা অর্জন করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন।
সেশনে Australia Awards Scholarship-এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইসরাত আরা ইসলাম। তিনি বৃত্তির সুযোগ-সুবিধা, ২০২৮ সালের জন্য আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নিয়মাবলি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন বলে তিনি জানান। পাশাপাশি অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়েও আলোচনা করেন তিনি।
প্রোগ্রাম অফিসার হৃদিতা দেওয়ান Australia Awards Scholarship-এর প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরেন। এ বৃত্তি অর্জনের ক্ষেত্রে কর্ম-অভিজ্ঞতা, ইংরেজি ভাষায় দক্ষতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য দেন তিনি। পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সমাপনী বক্তব্যে সেশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির বলেন, এ তথ্যবিনিময় সেশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপকারে আসবে এবং ভবিষ্যতে Australia Awards Scholarship অর্জনের ক্ষেত্রে সহযোগী ভূমিকা রাখবে।
সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের মাস্টার্স ও অনার্স চতুর্থ বর্ষের প্রায় ৭০ জন শিক্ষার্থী এতে অংশ নেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited