রাঙামাটি জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে মাধবী মার্মার প্রতিনিধি রাহুল চাকমা


অহিদুল ইসলাম অভি    |    ১১:৪৭ পিএম, ২০২৬-০৯-২২

রাঙামাটি জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে মাধবী মার্মার প্রতিনিধি রাহুল চাকমা

রাঙামাটি জেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে সংসদ সদস্য মাধবী মার্মার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের জন্য রাহুল চাকমাকে মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মার্মার স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সংসদ সদস্য মাধবী মার্মার অনুপস্থিতিতে রাঙামাটি জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে তাঁর পক্ষে দায়িত্ব পালনের জন্য রাহুল চাকমাকে প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।

সংসদ সদস্য মাধবী মার্মা চিঠিতে রাহুল চাকমার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।