মেহেদী হাসান | ০৮:২১ পিএম, ২০২৬-০৯-২৪
পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাঙামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন রাঙামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যৎ জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানানো হয়।
গত ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। বিশেষভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তরুণ-তরুণীদের প্রশিক্ষণের আওতায় এনে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, তথ্য অনুসন্ধান এবং দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পাহাড়ি ও বাঙালি তরুণ-তরুণীদের যৌথভাবে প্রশিক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীà...বিস্তারিত
মেহেদী হাসান : স্বপ্নে হোক সূচনা, সাধনায় হোক পূর্ণতা’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটির কাউখালী উপজেলার বেতà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে মাদক কারবারের অভিযোগ, মাদ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. হান্নান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৩ à...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে সামান্য বৃষ্টি হলেই পানি ঢুকে পড়ায় চরà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রাঙামাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited