অহিদুল ইসলাম অভি | ০৭:৪৯ পিএম, ২০২৬-০৯-২৫
হাম ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে তরুণ সামাজিক সংগঠন ‘আলোর ফুল’।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪ টায় সংগঠনটির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়। এ সময় হাম ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা, রোগ প্রতিরোধে করণীয় এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আলোর ফুল’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শহিদুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক পারভিন আক্তার মুক্তা, সিনিয়র যুগ্ম সম্পাদক নিরব হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. আসিফ, ছাত্র উপকমিটির সদস্যসচিব মনিরুল ইসলাম সিয়ামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
কর্মসূচি প্রসঙ্গে ‘আলোর ফুল’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শহিদুল ইসলাম ভুট্টো বলেন, “হাম ও ডেঙ্গু প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য। শুধু রোগ হলে চিকিৎসা নেওয়া নয়, রোগ প্রতিরোধে আগে থেকেই সচেতন হওয়া জরুরি। ‘আলোর ফুল’ ভবিষ্যতেও জনসচেতনতা, পরিচ্ছন্নতা ও সামাজিক কল্যাণে মানুষের পাশে থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে চায়। এ ধরনের উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করছি।”
সংগঠনের সাধারণ সম্পাদক পারভিন আক্তার মুক্তা বলেন, হাম ও ডেঙ্গু প্রতিরোধে পরিবার ও আশপাশের পরিবেশের পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে রোগ প্রতিরোধের প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের প্রয়োজন ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে।
সিনিয়র যুগ্ম সম্পাদক নিরব হাসান রাসেল বলেন, তরুণরা চাইলে সমাজের বিভিন্ন ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‘আলোর ফুল’ সেই দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করছে। আজকের এই কর্মসূচির মতো ভবিষ্যতেও জনসচেতনতা ও সামাজিক কল্যাণমূলক উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করতে চাই। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাই।
এ সময় সংগঠনের সদস্যরা সাধারণ মানুষকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকে সচেতন করার আহ্বান জানান। একই সঙ্গে হাম ও ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
‘আলোর ফুল’ জানিয়েছে, জনসচেতনতা, পরিচ্ছন্নতা ও সামাজিক কল্যাণে ভবিষ্যতেও প্রয়োজনভিত্তিক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। এসব উদ্যোগে তরুণদের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে সংগঠনটির।
নাজিম আল হাসান : রাঙামাটি পৌর এলাকার তবলছড়ি বাজারের মাঝের গলিতে নতুন শপিং স্টোর ‘কাপড়ওয়ালা’-এর উদ্বোধন করা হয়েà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি শহরের বনরূপা হ্যাপির মোড়স্থ এলাকায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এক মানসিক ভারসাম্য...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ‘আরাফাত রহমà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : হাম ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের বুক চিরে নেমে আসা সাদা জলধারা, নিচে কাপ্তাই হ্রদের নীল জলরাশি আর চারপাশে সবু...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited