নিজস্ব প্রতিবেদক | ১১:০৯ পিএম, ২০২০-০৯-০৮
রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি এলাকায় অজ্ঞাতনামা পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে এক চা দোকানদার খুন হয়েছেন বলে জানা গেছে। নিহতের নাম সুরেশ কুমার চাকমা(৪৫)। সে ঘিলাছড়ির সিকল্যা পাড়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দিবাগত রাত দশটার সময় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়িস্থ রাবার বাগান এলাকায় এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাব্বির হোসেন জানিয়েছেন, ঘটনাটি শুনার পরপরই তিনি তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারবেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত দশটার দিকে একটি অটোরিক্সাযোগে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী সুরেশ চাকমার চায়ের দোকানের সামনে এসে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
পরে স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ী সিকল্যা পাড়ায় নিয়ে যায়।
নিহত সুরেশ চাকমা স্থানীয় চা বিক্রেতা এবং পার্বত্য চুক্তি বিরোধী একটি সশস্ত্র সংগঠনের সাথে যোগাযোগ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে তাকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited