শিক্ষা ও খেলাধুলার প্রসারে শিক্ষার্থীদের পাশে লক্ষ্মীছড়ি জোন


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৭ পিএম, ২০২৬-১০-২৭

শিক্ষা ও খেলাধুলার প্রসারে শিক্ষার্থীদের পাশে লক্ষ্মীছড়ি জোন

শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষ্যে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) লক্ষ্মীছড়ি জোনের অধীন নয়াবাজার আর্মি ক্যাম্পের উদ্যোগে ঢলু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নয়াবাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মনির হোসেন উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।

শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, শিক্ষার মানোন্নয়ন এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ কার্যক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ৯ জন শিক্ষক এবং ১২৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ এলাকার শিক্ষার মানোন্নয়ন, স্থানীয় জনগণের কল্যাণ এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে।

এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে তাদের সামগ্রিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।