মেহেদী হাসান | ০৫:১৬ পিএম, ২০২৬-১০-২৭
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে।
এ সময় ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে মাদক কারবারি, পাঁচজনকে মাদকসেবী এবং একজনকে পূর্বের চুরি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ বিশেষ অভিযান চালায়।
অভিযানে প্রান্ত দাশ (২৮), রিপন দাশ (২৮), মো. জুলহাস মিয়া (৩৩) ও আকবর আলীকে (৩০) মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আনোয়ার (২৯), শাহাবুদ্দিন ফকির ওরফে কাজল মিয়া (৩১), মো. সুমন মিয়া (২৮), মো. বিশ্বাস আলী (৩০) এবং মো. আবুল কালামকে (৩২) মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, পূর্বের একটি চুরি মামলায় মো. ইমাম হোসেন ওরফে রাজুকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited