নিজস্ব প্রতিবেদক | ০৮:৫০ পিএম, ২০২৬-১০-০৩
রাঙামাটিতে অগ্রসর কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখা। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শিক্ষাশিবিরের কার্যক্রম শুরু হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হকের সঞ্চালনায় এবং জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে শিক্ষাশিবিরের উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীমের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনের ইনচার্জ মাওলানা মুহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম জোনের টিম সদস্য ও সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম আজাদ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বায়াতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, একজন কর্মীর জীবনে বায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একজন কর্মী আল্লাহর সন্তুষ্টি অর্জন, দ্বীনের পথে অবিচল থাকা এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে নিজেকে আরও দায়িত্বশীল করার অঙ্গীকার করেন।
তিনি কর্মীদের কুরআন-সুন্নাহর আলোকে জীবন গঠন, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্যও কর্মীদের প্রতি আহ্বান জানান।
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দ্বীনের পথে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হলে ব্যক্তিগত আমল, নৈতিক চরিত্র ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। একজন কর্মীকে নিজের জীবনকে ইসলামী আদর্শের আলোকে গড়ে তোলার পাশাপাশি সংগঠনের দায়িত্ব পালনে আন্তরিক ও শৃঙ্খলাবদ্ধ হতে হবে।
দুই দিনব্যাপী এ শিক্ষাশিবিরে অগ্রসর কর্মীদের জন্য কুরআন-হাদিসের শিক্ষা, ইসলামী জীবনব্যবস্থা, আত্মগঠন, সাংগঠনিক দায়িত্ব এবং কর্মীদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে একাধিক সেশন ও আলোচনা অনুষ্ঠিত হবে।
শিক্ষাশিবিরের মাধ্যমে অগ্রসর কর্মীদের জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি, নৈতিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে বলে আয়োজকরা জানান।
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর স্থায়ী সদস্য, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে পাঁচজনসহ মোট সাত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অগ্রসর কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির শান্তিনগর এলাকায় বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে মো. ইসা নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তার বয়স à¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিটে...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কার্যক্রম ও সার্বিক পরিস্থà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited