মেহেদী হাসান | ০৯:১১ পিএম, ২০২৬-১০-০৩
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে পাঁচজনসহ মোট সাতজনকে আটক করা হয়েছে।
এ সময় দুই কিশোরকেও আটক করা হয়। পরে অভিভাবকদের আবেদনের পর মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়
। রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানটি পরিচালনা করে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে মাদক কারবারের অভিযোগে মো. বাবু (২৪), সাইফুল ইসলাম প্রকাশ মানিক (৪৫), সাইফী হাসান ওরফে পিয়েল (২৩) এবং মো. সামির হোসেন (২১)কে আটক করা হয়।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে মো. কাউছার (২৪)কে আটক করা হয়।
নুর মোহাম্মদ সাকিব (১৯)কে মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এবং আরাফাত (২৩)কে রাস্তাঘাটে ও স্কুল-কলেজের সামনে আড্ডাবাজির অভিযোগে আটক করা হয় বলে পুলিশ জানায়।
পুলিশ আরও জানায়, আটক দুই কিশোরের অভিভাবকরা তাদের সংশোধনের সুযোগ দেওয়ার অনুরোধ করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণ করে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্টদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর স্থায়ী সদস্য, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে পাঁচজনসহ মোট সাত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অগ্রসর কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির শান্তিনগর এলাকায় বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে মো. ইসা নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তার বয়স à¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিটে...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কার্যক্রম ও সার্বিক পরিস্থà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited