অহিদুল ইসলাম অভি | ০৭:২২ পিএম, ২০২৬-১০-০৭
শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই প্রযুক্তিনির্ভর শিক্ষায় অভ্যস্ত করে তুলতে রাঙামাটি আইটি স্কুলে চালু করা হয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব। বিদ্যালয়টির নিজস্ব উদ্যোগে স্থাপিত এ ল্যাবে শিক্ষার্থীরা সরাসরি কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ব্যবহারিক শিক্ষা নেওয়ার সুযোগ পাবে।
বুধবার (৭ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত চন্দ্রা চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার মহাজন, রাঙামাটি আইটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আইয়ুব ভূইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুধু পাঠ্যবইয়ের মধ্যে প্রযুক্তি শিক্ষা সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের হাতে-কলমে কম্পিউটার ব্যবহারের সুযোগ তৈরি করতেই এই ল্যাব স্থাপন করা হয়েছে। ল্যাবে প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা কম্পিউটারে বসে ব্যবহারিক শিক্ষা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, প্রাথমিক বয়স থেকেই কম্পিউটার ব্যবহারের সুযোগ পেলে শিক্ষার্থীদের প্রযুক্তিভীতি কমার পাশাপাশি সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও ডিজিটাল দক্ষতা বিকাশে সহায়ক হবে।
তাদের প্রত্যাশা, নতুন এই কম্পিউটার ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি প্রযুক্তিনির্ভর জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবে। এর ফলে প্রাথমিক পর্যায় থেকেই প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসী ও দক্ষ শিক্ষার্থী গড়ে তোলার পথ আরও সহজ হবে।
আলমগীর মানিক : হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে রাঙামাটির ১৮ আর্মড পুলি...বিস্তারিত
নাজিম আল হাসান : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রবেশমুখে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন পারà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই প্রযুক্তিনির্ভর শিক্ষায় অভ্যস্ত করে তুলতে রাঙামাটি আইটি স্...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলসহ বিভিনà§...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও কিট দিয়ে রোগ নির্ণয়ের পরীক্ষা, নির্ধারিত মূল্যতালিকা না ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited