মহালছড়ি প্রতিনিধি | ১১:২৬ এএম, ২০২৬-১০-০৫
শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদরের শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ২১ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে চলছে সাজসজ্জার কাজ। পাশাপাশি পুরোদমে চলছে দুর্গাপ্রতিমা তৈরির কাজ।
দুর্গোৎসবকে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজু দে, সাধারণ সম্পাদক জুয়েল দাশ এবং অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন সুব্রত দেবনাথ।
আয়োজকরা জানান, এবারের দুর্গোৎসবে শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে থাকবে হাজার বছরের পৌরাণিক মহাভারতের আদলে বিশেষ সাজসজ্জা। ব্যতিক্রমী এ আয়োজন এবারের দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন তারা।
ইতোমধ্যে মন্দির প্রাঙ্গণে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। কারিগররা ব্যস্ত সময় পার করছেন দুর্গাপ্রতিমা নির্মাণে। প্রতিমা তৈরির পাশাপাশি চলছে মণ্ডপ সাজানো ও আলোকসজ্জার প্রস্তুতিও।
থাকছে নানা আয়োজন-
দুর্গোৎসবের ষষ্ঠীতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।
প্রথম সপ্তমীতে বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় থাকবে ধুনচি নৃত্য ও আরতি। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে Uniform Voices-এর পরিবেশনায় অনুষ্ঠিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান।
দ্বিতীয় সপ্তমীতে বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী চণ্ডীপাঠ প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় থাকবে আরতি ও ধুনচি নৃত্য। এরপর অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অষ্টমীতে সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে বিশেষ ধর্মীয় নাটক ‘শ্রীরাম কথা’।
নবমীতে থাকছে বিশেষ ধর্মীয় নাটক ‘শ্রীকৃষ্ণের বাল্যলীলা’।
সবশেষে ২১ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
দুর্গোৎসবকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এরই মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকায় এবারের দুর্গোৎসব উৎসবমুখর হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।
এদিকে, পূজা উদযাপন কমিটি জানিয়েছে, উৎসব চলাকালে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা।
আজগর আলী খান : রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচিতে পর্যটকবাহী একটি নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক ন...বিস্তারিত
মহালছড়ি প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদরের শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাà...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’র মতবিনিময় সভায় পার...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাঙ্গামাটিতে আয়োজিতব্য ৩য় নূরানী ওয়াজ ও মিলাদ মাহফিলের প্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited