আলমগীর মানিক | ১০:৩০ পিএম, ২০২৬-১০-০৭
হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে রাঙামাটির ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই সঙ্গে বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ১৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় দুই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সহায়তা এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে একজন নাগরিককে জরুরি সেবাও দিয়েছে পুলিশের এই ইউনিট।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেট এলাকায় ১৮ এপিবিএনের সম্মেলনকক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। একই অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএন রাঙামাটির অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক মো. এনায়েত করিম, পিপিএম-সেবা। এ সময় পুলিশের পরিদর্শক ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
১৮ এপিবিএন সূত্র জানায়, গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন বিষয়ে মোট ৪২৭টি সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে কাজ করেছে তাদের তথ্যপ্রযুক্তি ও সাইবার ক্রাইম সেল। এর মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
এ ছাড়া বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ১৭ হাজার টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট মালিককে ফেরত দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে দুই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কার্যকর সহায়তা দেওয়ার পাশাপাশি ৯৯৯-এর মাধ্যমে একজন নাগরিককে জরুরি সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে ১৮ এপিবিএনের অধিনায়ক মো. রেজাউল করিম বলেন,“জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে ও মোবাইল-সংক্রান্ত অপরাধ দমনে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সাধারণ মানুষের সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উদ্ধার করা মোবাইল ফোন হাতে পেয়ে আবেগাপ্লুত মো. আল-আমিন বলেন,“গতকাল রাতে ১৮ এপিবিএনের সাইবার পুলিশ ফোন করে জানায়, আমার ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার হয়েছে। খুশিতে সারারাত ঘুমাতে পারিনি। আজ অফিসে এসে কোনো টাকা-পয়সার ঝামেলা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ফোনটি হাতে পেয়েছি। ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেলকে অসংখ্য ধন্যবাদ।”
অন্যদিকে ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া টাকা ফেরত পেয়ে আরিফুল ইসলাম বলেন,“ভেবেছিলাম টাকাটা আর পাব না। কিন্তু ১৮ এপিবিএন সাইবার টিমের আন্তরিক প্রচেষ্টায় সম্পূর্ণ বিনামূল্যে টাকা ফেরত পেয়েছি। সাইবার টিমকে অসংখ্য ধন্যবাদ।”
উদ্ধারকৃত মোবাইল ও টাকা ফেরত পাওয়া নাগরিকরা ১৮ এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সাইবার ক্রাইম সেলের পেশাদারিত্ব ও দ্রুত সেবা প্রদানের প্রশংসা করেন তারা।
আলমগীর মানিক : হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে রাঙামাটির ১৮ আর্মড পুলি...বিস্তারিত
নাজিম আল হাসান : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রবেশমুখে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন পারà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই প্রযুক্তিনির্ভর শিক্ষায় অভ্যস্ত করে তুলতে রাঙামাটি আইটি স্...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলসহ বিভিনà§...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও কিট দিয়ে রোগ নির্ণয়ের পরীক্ষা, নির্ধারিত মূল্যতালিকা না ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited