নাজিম আল হাসান | ০৬:৫৫ পিএম, ২০২৬-১০-১১
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির নতুন জালিয়াপাড়ায় শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শুভ মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টায় নতুন জালিয়াপাড়ার শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা যুবদলের সদস্য মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি রাসেল দাশ। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক হৃদয় দাস। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন প্রধান অতিথি হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন বলেন, নতুন জালিয়াপাড়ার সঙ্গে রাঙামাটি শহরের যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। মন্দিরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সব সময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।
তিনি আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানের মধ্য দিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে জ্বালানি তেল বিক্রিতে পরিমাপসংক্রান্ত অনিয়মের দায়ে দুটি ফিলিং স্টেশনক...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির নতুন জালিয়াপাড়ায় শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির পরিচালনা à¦...বিস্তারিত
নাজিম আল হাসান : পার্বত্য চট্টগ্রামে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে ২১ জন প্à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের সড়কে অনির্দিষ্টকালের অবরোধ à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির লংগদু উপজেলা ৫ নম্বর ভাসান্যাদ ইউনিয়নে বন্য হাতির আক্রমণে একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভোক্তাদের স্বার্থরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর রা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited