কাপ্তাই প্রতিনিধি | ১১:১৪ এএম, ২০২৬-১০-১৩
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ ‘কিন্নরী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি মজুমদার, কাপ্তাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, কাপ্তাই ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম এবং রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা, আগাম প্রস্তুতি ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। অন্যদিকে, মানুষের অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে সৃষ্ট বিভিন্ন দুর্যোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গা...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জীবনে সাফল্য অর্জনের প্রত্যাশা সবারই থাকে। তবে সেই পথে বাধা, ভুল সিদ্ধান্ত কিংবা প্রত্যাশিত ফল না ...বিস্তারিত
মেহেদী হাসান : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাঙামাটিতে নিরাপত্তা জোরদার, অপরাধ প্রতিরোধ এবং সাম্প্রদà¦...বিস্তারিত
কাপ্তাই প্রতিনিধি : ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited