নিজস্ব প্রতিবেদক | ০৩:০১ পিএম, ২০২৬-১০-১৫
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, সাম্প্রদায়িক সৌহার্দ্য এবং বাঙালি ও অবাঙালি সকল জাতিসত্তার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিএইচটি সম্প্রীতি জোটের বান্দরবান জেলা কমিটির নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি ও অবাঙালি সকল জাতিসত্তার মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের বান্দরবান জেলা কমিটির মুখপাত্র উম্মে সাথী, যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন, সদস্য সচিব উথোয়াইমি মারমা এবং আহ্বায়ক অংসিংথোয়াই মারমা।
সাক্ষাতের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অহিদুল ইসলাম অভি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের à...বিস্তারিত
রাজস্থলী প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলী উপজেলায় আগামীকাল শুক্রবার দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়িতে ‘বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি–২০২৪ ও ২০২৫’-এর জন্য নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের সà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited