আজগর আলী খান | ০৯:৩৭ পিএম, ২০২৬-১০-১৬
শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সুষ্ঠুভাবে উদযাপনে সহযোগিতা এবং ধর্মীয় সম্প্রীতি জোরদারের লক্ষ্যে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার শ্রী শ্রী হরিমন্দিরে আর্থিক অনুদান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের ৩৮ বীর এর অধীন রাজস্থলী সাব জোন।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় রাজস্থলী সাব জোনের উদ্যোগে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী সাব-জোন কমান্ডার মেজর হাফিজ আহম্মদ সৈকত ।
এ সময় সাব জোনের সার্জেন্ট রাখিব, মন্দির কমিটির সভাপতি দীলিপ দাশ, সাধারণ সম্পাদক শিমুল দাশ, পুজা কমিটির সভাপতি অমল নাথ, বাজার কমিটির সভাপতি ধনরাম কর্মকার, কৃষক দলের সভাপতি বিষু সাহা, মৎস্য জীবি দলের সভাপতি মিধুশে মারমা সহ মন্দিরের ভক্তগন উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি কাপ্তাই সেনা জোন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতি সুদৃঢ় করাও এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সেনাবাহিনীর সাথে স্থানীয় জনগণের সুসম্পর্ক বজায় রাখতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
আজগর আলী খান : শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সুষ্ঠুভাবে উদযাপনে সহযোগিতা এবং ধর্মীয় সম্প্রীতি জোরদারের লক্ষ্য...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ছাগল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছেà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited