মেহেদী হাসান | ১১:২০ পিএম, ২০২৬-১০-১৮
রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে এক মাস আগে থেকেই নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে পুলিশ।
প্রতিমা তৈরির শুরু থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় অবস্থিত শ্রী শ্রী গীতাশ্রম মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, দুর্গাপূজা সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
প্রতিমা তৈরির সময় থেকেই পুলিশি তৎপরতা শুরু হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল টিম, জেলা পর্যায়ের পুলিশ সদস্য ও ক্যামেরা ফোর্সের মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
এ উৎসবের আনন্দ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম ও নজরদারি অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দিন চৌধুরী, পিপিএম উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নন্দিতা দাশ, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সদস্য মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রাঙামাটি জেলা শাখার সদস্যসচিব সান্টু চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দুর্গাপূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির নেতাকর্মী। ১৮ অà¦...বিস্তারিত
আজগর আলী খান : রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকালে রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলামপুà¦...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের জনপদ রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেলেন তর...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে পানির নিচে লুকিয়ে রাখার অভিযোগের মধ্যে আরাফাত (à§...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বড়াদম সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোকেল চাকমা (২১) নামে এক যুবক নিহত হয়...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতিতে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ বিশৃঙ্খলà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited