বিলাইছড়ি প্রতিনিধি | ০৭:০৭ পিএম, ২০২৬-১০-২০
বিলাইছড়ি, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি বাজারের শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মহাষ্টমীর অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিলাইছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তিনি সপরিবারে পূজামণ্ডপে উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুপন কান্তি দে এবং পূজা উদযাপন কমিটির সভাপতি সৈকত দাস রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি। এ সময় আরও বক্তব্য দেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমাণ গনি, বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম ফকির, ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং পূজা উদযাপন কমিটির সভাপতি সৈকত দাস রুবেল।
পরে রুবেল বড়ুয়া ও সুমি চক্রবর্তীর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের একপর্যায়ে জোন অধিনায়ক পূজা উদযাপন কমিটির হাতে উপহার হিসেবে পাঁচ পাউন্ড ওজনের একটি কেক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের সহ-অধিনায়ক মোহাম্মদ ফখরুল আবেদীন, পিএসসি; মেজর মো. সাকিব হাসান; লেফটেন্যান্ট রাইদ মাহমুদ আদিল; ক্যাপ্টেন মো. খালিদ হোসেন; বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ এবং ২ নম্বর কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল)সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এ ছাড়া সেনাবাহিনী ও পুলিশের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী এবং পাহাড়ি-বাঙালি বিভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ আনুমানিক ৩০০ থেকে ৩৫০ জন অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হয়।
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উà¦...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য অঞ্চলের দুল্যাতলী ইউনিয়নের মাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক ছাত্র-ছাত্রীবৃন্দ এà...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়ি, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি বাজারের শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে শারদীয় ...বিস্তারিত
আজগর আলী খান : দুর্গাপূজা উদযাপন ঘিরে কোন ধরনের নিরাপত্তা শঙ্কা নেই, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জা...বিস্তারিত
আজগর আলী খান : চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ৬ নং পোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভà¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে এক মাস আগে থেকেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited