নিজস্ব প্রতিবেদক | ০৬:০৫ পিএম, ২০২০-১২-১৬
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখেেন্ডর নাম জানান দেওয়ার দিন।
১৯৭১ সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগ পাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয়বাংলা’ বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।এই দিনকে শ্রদ্ধার সাথে স্বরন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প নিবেদন করেছে রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
বুধবার প্রভাতে চট্রগ্রাম বিভাগীয় কমিটির আমন্ত্রনে রাঙমাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও বিন¤্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে আত্মত্যাগীদের স্মরণের পাশপাশি বক্তারা বলেন, এদেশ আজ বিজয় অর্জন করেছে বঙ্গবন্ধুর প্রচেষ্টায়। বঙ্গবন্ধুর ডাকে জাতির শ্রেষ্ঠ সন্তানরা দেশের জন্য প্রাণ দিয়ে পিছু হটেনি। নিজের জীবণ বিসর্জন দিয়ে এদেশের স্বাধীনতা অর্জন করায় আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় কমিটির আহবায়ক কফিল আহমেদ,চট্রগ্রাম মহানগর সভাপতি ও সাধারন সম্পাদক সহ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সমাজ কল্যান সম্পাদক শাহাদাৎ হোসেন,কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ রাসেল তালুকদার।
এছাড়াও রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাদশা আলম,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ- সুজন,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,দপ্তর সম্পাদক বিজন দাশ,রাঙ্গামাটি সদর উপজেলা শাখাার সহ সভাপতি ফাহমিদা আক্তার,সহ সভাপতি রুমি আক্তার,সদস্য উম্মে হাবিবা রিমা,সদস্য হাজেরা আক্তার (কুরিন)সহজ জেলা এবং উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited