বনরুপায় ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ মোবাইল শপের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক    |    ১০:২১ পিএম, ২০২৬-১১-০১

বনরুপায় ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ মোবাইল শপের উদ্বোধন

রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বনরুপা বিএম-২ মার্কেটের নিচতলায় কাপড় মার্কেটের গলিতে ১২৩ নম্বর দোকানে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যৌথ স্বত্বাধিকারীদের পক্ষে উপস্থিত ছিলেন রাজেশ বিশ্বাস। এ সময় বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সহসভাপতি নেকবর, সাধারণ সম্পাদক এম এস লিটন জাহান, হাফেজ মাওলানা রহমত উল্লাহসহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’ থেকে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন কিস্তিতে কেনার সুযোগ থাকছে। পাশাপাশি পুরোনো মোবাইল ফোন পরিবর্তন করে নতুন ফোন নেওয়ার সুবিধাও রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, কিস্তিতে মোবাইল ফোন কেনা এবং পুরোনো ফোন পরিবর্তনের সুবিধার মাধ্যমে ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী মোবাইল ফোন কেনার সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানটির ঠিকানা বনরুপা বিএম-২ মার্কেটের নিচতলায় কাপড় মার্কেটের গলিতে ১২৩ নম্বর দোকান।