নিজস্ব প্রতিবেদক | ১২:৫৩ এএম, ২০২০-১২-১৭
মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে লাখো শহীদের অাত্মত্যাগের কথা স্মরণ করে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ পরবর্তী এক আলোচনা সভা রাঙামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্টিত হয়। কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রবিউল হোসাইন এর সঞ্চালনায় ও প্রাণীবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ইতি সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার।
অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য ও বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মোঃ সফিকুল আলম,ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ আল আমিন, ব্যবস্থাপনা বিভাগের অতিথি প্রভাষক সালাহ উদ্দিন।
প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন,দীর্ঘ লড়াই সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের আজকের এই দিনে আমরা বহু প্রতীক্ষিত বিজয় অর্জন করি,বিশ্বের বুকে উদিত হয় বাংলাদেশের বিজয় নিশান। এ স্বাধীনতা বাঙালী জাতির শ্রেষ্ঠ অর্জন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে এ দেশ স্বাধীন করেছিলেন মূলত সেই স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবায়নের পথে।বর্তমান সরকারের গৃহীত জনকল্যাণমূখী কর্মসূচীতে বদলে যাচ্ছে বাংলাদেশের চিত্র।নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ,মেট্রোরেল,কর্নফূলী বহুমূখী টানেল,এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মতো আরো অনেক মেঘা প্রকল্প চূড়ান্ত বাস্তবায়নের পথে।বলাবাহুল্য যারা এক সময় এ দেশকে নিয়ে উপহাস করেছিল তারাই আজ উন্নয়নের নানাবিধ সূচকে এদেশের অগ্রগতি ও উন্নতি দেখে বাহবা দিচ্ছে,প্রশংসা করছে।এ দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে তিনি সকলকে স্ব স্ব অবস্থান হতে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited