প্রেস বিজ্ঞপ্তি | ০৪:০৯ পিএম, ২০২০-১২-১৭
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রকল্প কর্মসূচি তথ্য শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
পার্বত্য চট্টগ্রামের কিশোরীরা প্রজনন স্বাস্থ্য, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খুব বেশি সচেতন নয়। রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলায় ১২০টি কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে গ্রামাঞ্চলের কুসংস্কার সম্পন্ন নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। তিনি টেকসই উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ যাতে উপকার পায়, সেবা গ্রহণ করতে পারে সেদিকে নজর রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
সভায় প্রকল্পের পার্টনার এনজিও টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, প্রগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, উইমেন এডুকেশন এডভান্সমেন্ট এমপাওয়ারমেন্ট এর নির্বাহী পরিচালক নেই প্রু মেরী, হিল ফ্লাউয়ার এর প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রীতি রঞ্জন তঞ্চঙ্গ্যা এবং স্থানীয় সুফলভোগী এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited