নিজস্ব প্রতিবেদক | ১০:৩২ পিএম, ২০২০-১২-১৭
"বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে তারুণ্যের জয় বাংলা" এই প্রতিপাদ্যে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম ইয়ং বাংলা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সংগঠন Jibon"জীবন" এর উদ্যোগে রাঙামাটিতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সকালে পার্বত্যাঞ্চলে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবসরপ্রাপ্ত) মনীষ দেওয়ানের উপস্থিতিতে বৈশ্বিক করোনা মহামারী বিবেচনায় সামাজিক দুরুত্ব নিশ্চিত করে সীমিত পরিসরে বিজয় মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে ২০১৮ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী সংগঠনটি।
বিজয়ের প্রথম প্রহরে Jibon"জীবন" এর উপদেষ্টা আকবর হোসেন চৌধুরীর নেতৃত্বে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা সংগ্রামে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় শহীদ বেদিতে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন সংগঠনের সকল সদস্যরা।
পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সাথে সকলের সম্মিলিত কন্ঠে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, পরমতসহিষ্ণুতা, নারী পুরুষের সমতা রক্ষা করে একটি বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলার মাধ্যমে স্থিতিশীল সমাজ বিনির্মাণে অবদান রাখার শপথ পাঠ করানো হয়। মুক্তিযোদ্ধাদের তাঁদের বীরত্বপূর্ণ ভুমিকার জন্য স্যালুট প্রদর্শনের মাধ্যমে ইয়ং বাংলা নেটওয়ার্কের দেশজুড়ে উদযাপিত অভিন্ন কর্মযজ্ঞে সামিল হয়েছে পার্বত্যাঞ্চলের Jibon"জীবন"।
Jibon"জীবন" কাউখালী চ্যাপটার কাউখালী উপজেলায় সফলভাবে সকল কার্যক্রম সম্পাদন করে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে। আয়োজনে কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের একাংশের উপস্থিতি আয়োজনটির পরিপূর্ণতা দান করেছে।
কাউখালী চ্যাপটারের সভাপতি মোঃ ফয়জুর রহমান ও সাধারণ সম্পাদক উচাইথিন মারমার পাশাপাশি কাউখালী চ্যাপটারের অন্যান্য সদস্যরা এতে অংশ নেন। এছাড়াও ৬নং বালুখালীর ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত কিল্লাপাহাড় ত্রিপুরাপাড়ার পাড়াকেন্দ্রে বিজয় দিবস উদযাপন করা হয়েছে জীবনের সহযোগী সংগঠন অপরাজিতার নেতৃত্বে।
পলি ত্রিপুরার সভাপতিত্বে অর্ধশতাধিক শিশুদের নিয়ে আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়াকেন্দ্রের শিক্ষিকা ও পাড়াকর্মী রুনিয়া ত্রিপুরা। Jibon"জীবন" কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, "আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি নারীর প্রতি নানা ধরনের সহিংসতা। এই সহিংসতা এতোটাই ভয়াবহতা লাভ করেছে যে, নারী এখন অনলাইনেও বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে। আমরা ২০২১ সালের মধ্যে রাঙামাটি জেলাকে শতভাগ নারী সহিংসতা মুক্ত জেলা হিসেবে দেখতে চাই।"
Jibon"জীবন" এর সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) জানান, ইয়ং বাংলা নেটওয়ার্কের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে Jibon"জীবন"। ২০২১ সালে স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপনের পাশাপাশি বৈষম্যহীন সমতার বাংলাদেশ দেখতে চাই।" ইতিবাচক পরিবর্তন অনয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited