কাউখালী প্রতিনিধি | ০১:৪২ এএম, ২০২০-১২-১৮
রাঙামাটি জেলার অত্যন্ত স্পর্শকাতর এলাকা কাউখালীর উপজেলাধীন বেতবুনিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে প্রতিনিয়তই মূল্যবান সেগুনগাছ কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোর চক্র।স্থানীয় প্রভাবশালী মহলের প্রত্যক্ষ ছত্রছায়ায় অবাধে এই অপকর্ম চলে আসছে বছরের পর বছর।
তারই ধারাবাহিকতায় ৫ টি সেগুন গাছ কেটে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে সংঘবদ্ধ চোর চক্রের একজন সদস্যকে আটক করেছে কাউখালী থানা পুলিশ।আটককৃতের নাম হলো মোবারক হোসেন সুজন(২২)।বুধবার সন্ধ্যা ৬ টায় বেতবুনিয়ার টিএনটির থেকে তাকে গাছ চুরি করার সময় আটক করা হয়।যার আনুমানিক মূল্য ২০,০০০ টাকা।
এদিকে খোজ নিয়ে জানা গেছে,এই ধরনের অপকর্ম একাধিকবার চলে আসলেও প্রভাবশালীদের কেউ আইনের আওতায় আসেনা।সংঘবদ্ধ কাঠ চোর চক্রের পেছনের শক্তিকে এখনো পর্যন্ত আইনের আওতায় পারেনি স্থানীয় প্রশাসন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ শহিদউল্লাহ জানান, আটককৃত যুবককে ৫টি সেগুন গাছ চুরি করে কেটে নেওয়ার সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামীকে কোটে পাঠানো হয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited