নূর হোসেন মামুন | ১২:৩০ এএম, ২০২০-১২-১৯
রাঙ্গামাটির কাপ্তাইয়ে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহৃত যুবলীগ নেতা পাইওখ্যই মারমাকে জীবিত উদ্ধারের দাবিতে বিক্ষোভ করেছে নেতারা। সে চিৎমরম ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়ী চিৎমরমের মৈইদং পাড়া হতে সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে বলে জানা যায়।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, অপহরণের খবর জানার পর বৃহস্পতিবার ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল পাঠানো হয়। এছাড়া শুক্রবার সকালে থানার আরও একটি দল অপহৃত যুবলীগ নেতাকে উদ্ধারে ওই এলাকায় তল্লাশি চালায়। এদিকে কাপ্তাই জোনের সেনা বাহিনী সদস্যরাও মৈদং এলাকায় অপহৃত নেতাকে উদ্ধারে চিরুনি অভিযান চালায় বলে জানা যায়।
পাহাড়ের অস্ত্রধারী জেএসএসের সন্ত্রাসীরা যুবলীগের এই নেতাকে অপহরণ করেছে দাবি করে কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাঁকে জীবিত উদ্ধারের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক জানান, ইতিমধ্যে জেএসএসের অস্ত্রধারী সন্ত্রাসীরা চিৎমরমে এক যুবলীগ নেতাকে হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় তারা পাহাড়ে একের পর এক খুন, অপহরণ করে যাচ্ছে এবং গতকাল এই নেতাকে অপহরণ করে সন্ত্রাসীরা।
এদিকে শুক্রবার সকালে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী নেতৃত্বে চিৎমরম এলাকায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চিৎমরম বাজার থেকে বের হয়ে চিৎমরম বড়পাড়া, চিৎমরম ইউনিয়ন পরিষদ চত্বর ও চিৎমরম হেডম্যান পাড়া প্রদক্ষিণ করে চিৎমরম বাজারে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা, সাবেক সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক, চিৎমরম ইউপি আ.লীগের সভাপতি নেথোয়াই মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মানিক, সম্পাদক একরামুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি সামশুদ্দিন, চিৎমরম ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়েশি মং চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন চৌধুরীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited